কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার
ডেঙ্গু পরিস্থিত মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রজেক্টারের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় প্রদর্শন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকতায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পপরিষদের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে যুক্ত হয় কচুয়া উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হতে পারে এমন স্থান পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কাউট এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সম্মিলিতভাবে তারা পৌর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ বলে গুরুত্ব দেওয়া হয়। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply