কচয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্যাহর গণসংযোগ ও কুশল বিনিময়।
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর কচুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ উল্যাহ ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।
১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে তিনি উত্তর কচুয়া ইউনিয়নের জোকচুয়াড়পুকুরিয়া, দারচর, খিড্ডা ও উজানি এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় কর এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।
গণসংযোগকালে মোহাম্মদ উল্যাহ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে উত্তর কচুয়া ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।বিশেষ করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি এলাকার শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।”
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের উপস্থিত জনগণ মোহাম্মদ উল্যাহর দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাদের মতে, বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
আসন্ন নির্বাচনে জনগণ তাকে মূল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
গণসংযোগকালে মোহাম্মদ উল্যাহ স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply