1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি
শিরোনাম
কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি

কচুয়ায় স্বামীর মারধরে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু,স্বামী গ্রেফাতার

  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
ছবি: নিহত সালমার ফাইল ছবি

কচুয়ায় স্বামীর মারধরে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু,স্বামী মাহমুদুল হাসান গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় স্বামীর মারধরের সালমা আক্তার (৩৫) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় এজাহার দায়ের করেছেন। স্বামী মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, নিহত সালমা আক্তারের সঙ্গে কচুয়া উপজেলার দেবীপুর এলাকার মাহমুদুল হাসানের প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২০ সালের মার্চ মাসে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে সাইয়েদা নূর আক্তার (৫) নামে একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মাহমুদুল হাসান তার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি তাকে মোবাইল ফোন ব্যবহার করতেও দেওয়া হতো না। নির্যাতনের বিষয়টি সালমা বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের জানাতেন। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে একাধিকবার সতর্ক করে সংসার ভালোভাবে পরিচালনার পরামর্শ দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে কচুয়ার দেবীপুর এলাকায় মাহমুদুল হাসানের বসতঘরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে সালমা আক্তারের সঙ্গে তার স্বামীর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মাহমুদুল হাসান তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন এবং তলপেটে জোরে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে।
এরপর সালমা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১১ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে সালমার অসুস্থতার খবর তার মাকে জানান। পরে ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে অভিযুক্তের ভাগনি তামান্না আক্তার (২২) ফোন করে সালমার মৃত্যুর সংবাদ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে নিহতের মা, বাবা ও পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে আসেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানতে গিয়ে তারা স্বামীর মারধরের অভিযোগের কথা জানতে পারেন।
নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতনের কারণেই সালমার শারীরিক অবস্থার অবনতি হয়ে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ছবি : গ্রেফতারকৃত স্বামী মাহমুদুল হাসান

এ ঘটনায় কচুয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। কচুয়া থানার থানার পুলিশ পরিদর্শক জানান তদন্ত , জানান এই ঘটনায় সালমার স্বামী মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

ছবি: নিহত সালমার ফাইল ছবি


ছবি : নিহত সালামার ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার