কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজার, দোয়াটি মোড় ও আকানিয়া মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দোয়াটি মোড় ও পালাখাল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে চার ব্যবসায়ী ও আকানিয়া মোড়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে মজুত ও বিক্রি দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে পালাখাল বাজার ও দোয়াটি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।
অভিযানে দোয়াটি মোড়ের রফিকুল ইসলামের মদিনা বেপারী ২০ হাজার টাকা, সাইফুল ইসলামের হিসাব হোটেল ১০ হাজার টাকা, জসিমের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা এবং ইলিয়াস গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সোমবার বিকেলে আকানিয়া এলাকার সুমনের কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, কচুয়া থানার এএসআই মুস্তাক আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply