1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি
শিরোনাম

কচুয়ায় বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে
ছবি : কচুয়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ী

কচুয়ায় বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ কড়াইয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে থেকে আব্দুর রহিম শান্ত (২০), পিতা- মোহাম্মদ আলম এবং নাহিদ হোসেন (২৩), পিতা- আবু তাহেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, এসআই (নিঃ) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পৃথক অভিযানে কচুয়া থানাধীন কড়াইয়া এলাকা থেকে সাকিব (২৬), পিতা- নাছির শিকদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া এসআই (নিঃ) ফ. ম. শাহজাহানের নেতৃত্বে চৌধুরী দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ জহির হোসেন (৩০), পিতা- মৃত আমিন মিয়াকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি : কচুয়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার