1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া বিশ্ব রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি
শিরোনাম

কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কমিটি গঠন

  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মকবুল হোসেন শেখ ও সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উভয় কমিটির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কচুয়া উপজেলা কমিটিতে ফয়সাল হোসেনকে সভাপতি, মোহাম্মদ গরিবুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, কচুয়া পৌরসভা কমিটিতে কবির হোসেনকে সভাপতি, মোহাম্মদ মফিজকে সিনিয়র সহ-সভাপতি এবং রুবেল প্রধানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং কচুয়া উপজেলা ও পৌরসভা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করে শ্রমিকদের পক্ষে সব সময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি: কচুয়া উপজেলা ও পৌর সিএনজি শ্রমিকদলের নব গঠিত কমিটর পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার