1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
শিরোনাম

কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
ছবি:কুমিল্লাস্থ কচুয়া সমিতির বৃত্তি প্রদানের একাংশ

কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আবদুল্লাহ :
কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ১১ জুলাই নজরুল ইন্সিটিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী , সমাজসেবক ও পরিবহন ব্যবসায়ী মো.আবুল হোসেন মজুমদার। তিনি বলেন উন্নত ও সমৃদ্ধ শালী জাতি গঠনে মেধার কোন বিকল্প নেই ।এই বৃত্তি মেধা বিকাশে সহায়তা করবে। শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা পড়ালেখায় উদ্বুদ্ধ হবে। বৃত্তির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার অনুপ্রেরণা যোগাবে। এ বৃত্তি আমাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষামন্ত্রীর কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখায় উৎসাহিত করা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয়ে ছাত্র-ছাত্রীদের এ বৃত্তি প্রদান। মাননীয় শিক্ষামন্ত্রীর প্রত্যাশা কচুয়ার ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও বোগদাদ ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল হক, ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক ডা. প্রিয়ম চক্রবর্তী, সমতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি ইসহাক মিয়া, সৈয়দ মাসুদ আলম, সাবেক সভাপতি হাফেজ এটিএম হাফিজুল ইসলাম, উপদেষ্টা মাইনুল ইসলাম নিহিন, অধ্যাপক ইউনুষ মিয়া, রবীন্দ্র চন্দ্র সরকার, আবুল মোকাররম মজুমদার,সাবেক সাধারণ সম্পাদক ও ব্যাংকার আবুল হাসানাত আজাদ, সাচার ডিগ্রি কলেজের অধ্যাপক মফিজুল ইসলাম, চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন মজুমদার ও সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লাস্থ কচুয়া সমিতির বিদায়ী সভাপতি ডা. আব্দুল মালেক।
শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ইসরাত জাহান বিথি ও আহনাফ হোসেন।
অনুষ্ঠানে কুমিল্লাস্থ কচুয়া সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল মোকাররম মঞ্জু।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার্থীকে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ছবি:কুমিল্লাস্থ কচুয়া সমিতির বৃত্তি প্রদানের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার