1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলমের কৃতজ্ঞতা

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৫৯৭ বার পড়া হয়েছে

নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলমের কৃতজ্ঞতা
কচুয়া বার্তা রিপোর্ট ॥
চতুর্থ ধাপে ৫ জুন প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ৬ষ্ঠ কচুয়া উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম। প্রথমেই আমি পরম করুণাময় মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি। আমি আমার প্রয়াত পিতার দোয়ার পাশাপাশি আমার মা,বড়ভাই আবদুল্লাহ আল মামুনসহ পরিবারের সকল সদস্যদের দোয়া ও সমর্থনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপি
,কচুয়া উপজেলার সর্বস্তরের জনগন ও দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।কচুয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম এক প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন,সম্মানিত কচুয়া উপজেলা বাসী, আপনারা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে ভালোবেসে আমার টেলিফোন প্রতীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বিশাল ব্যবধানে নির্বাচিত করে আমাকে যে মর্যাদা প্রদান করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপজেলার বাসীদের সকল সম্মানিত অধিবাসী ও কর্মী ভাইদের যারা দিন রাত আমার জন্য কাজ করেছে । আমি বিভিন্ন ধর্মীয়, সামাজিক সাংস্কৃতিক ,ব্যবসায়ী সংগঠনসহ সবার প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত প্রবাসী ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা। যারা দিনরাত আমার পক্ষে প্রবাসে থেকেও সমর্থন ও সহযোগিতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ। বিভিন্ন স্থান থেকে ছুটে এসে যারা আমার প্রচার প্রচারনায় অংশ নিয়েছেন, আমাকে সাহস ও সমর্থন যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনের জয়ের জন্য আমার সাথে একাত্মভাবে নির্বাচনের মাঠে লড়ে যাওয়া স্নেহের অনুজদের প্রতি রইলো অকৃতিম ভালোবাসা। আপনারাই আধুনিক কচুয়া উপজেলা বির্নিমানে আমার শক্তি ও সাহস।নির্বাচন চলে গেছে। দলমত নির্বিশেষে সকলে মিলে আমার একমাত্র অভিভাবক ড সেলিম মাহমুদ এমপির পরামর্শক্রমে আমাদের প্রাণপ্রিয় কচুয়া উপজেলাকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পানে নিয়ে যেতে এক হয়ে কাজ করতে হবে।আপনাদের দোয়া ও শুভকামনা আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমাকে সব সময় মনে রাখবেন যাতে আপনাদের প্রত্যাশার আধুনিক উপজেলা বিনির্মাণে আমি কাজ করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার