1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

কচুয়ার তৃনমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করে দলকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি: : আলহাজ¦ মো.গোলাম হোসেন

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৫১৬ বার পড়া হয়েছে

কচুয়ার তৃনমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করে দলকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি
: আলহাজ¦ মো.গোলাম হোসেন
ইসমাইল হোসেন বিপ্লব ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো.গোলাম হোসেন বলেন,তৃনমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করার লক্ষে আমি কাজ করে আসছি। দীর্ঘ ৬ বছর যাবত উপজেলার প্রতিটি গ্রামে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সমাবেশ ,পথসভা ও কুশল বিনিময় করে আসছি। আমি আদর্শ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করলে দলের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। দলীয় মনোনয়নের বিষয়টি দলের সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত । আমি ব্যাক্তিগতভাবে কাউকে আক্রমন করে কখনও বক্তব্য প্রদান করিনা। সভা সমাবেশ পথসভার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমি সবাইকে নিয়ে কাজ করছি। বর্তমান আওয়মী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমান সরকারের অনেক উল্লেখযোগ্য অর্জন রয়েছে। দলীয় নেতাকর্মী সমর্থকদের মাধ্যমে সাধারন মানুষের কাছে সেই বার্তাটি পৌছে দিতে পারলে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়মী লীগের জয় সুশ্চিতি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজেদেরকে ও সে ভাবে প্র¯ুÍত হতে হবে। সারাদেশের ন্যায় আমাদের কচুয়া হবে স্মার্ট কচুয়া। তিনি ৩১ মে বুধবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের আয়োজনে উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগরের সভাপতিত্বে ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: জোবায়ের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো.গোলাম হোসেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার,বাতেন সরকার,সদর দক্ষিন ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দিন,ডাক্তার ফখরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মো.জসিম উদ্দিন মোল্লা,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.জোবায়ের হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো লিটন মুন্সি,সাধারন সম্পাদক মো.শাহাদাত হোসেন,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন উদ্দিন,সহ-সভাপতি শাহজাহান প্রধান,সাধারন সম্পাদক মো.মনির হোসেন মেম্বার, দপ্তর সম্পাদক মো: মনির হোসেন,পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন মিয়া,পৌর কাউন্সিলর আব্দুল কাদের,আবুল খায়ের রুমি, ওয়ার্ড সভাপতি মো.তাজুল ইসলাম,শাহজালাল,জয়নাল আবেদীন,জহিরুল ইসলাম ফজলুল হক সরকার,ওয়ার্ড সাধারন সম্পাদক ইসমাইল ফকির,আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো.গোলাম হোসেন উজানী এলাকায় কুশল বিনিময় শেষে উজানী বাজারে দলীয় কার্যলয় উদ্বোধন করেন।
ছবি: কচুয়ায় উত্তর ইউনিনের উজানী সরকারি বিদ্যালয়ের প্রাঙ্গনে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো.গোলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার