1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট
শিরোনাম

কচুয়ায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ

  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৭৫৩ বার পড়া হয়েছে

কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষেকে বরণ করা হয়। শুক্রবার ১৪ এপ্রিল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়াজনে মঙ্গল শোভাযাত্রাটি সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে পরিষদ প্রাঙ্গনে মিলিত হয়। এ সময় লোকজ মেলার স্টল উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। মেলার স্টল পরিদর্শন শেষে অতিথিবৃন্দ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপত্বিতে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবু উল আলমের সঞ্চালনায় আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভুমি) ইবনে আল জায়েদ , কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল, সিনিয়র মৎস্য কর্মকর্ত মাসুদুল হাসান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতুষ সেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার, কোয়া কোর্ট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করে । এছাড়া উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলায় হস্তনির্মিত বিভিন্ন কুটির জাত শিল্পের ৬টি স্টল বসে।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সিামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

ছবি: ০১-কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার