1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট
শিরোনাম

কচুয়ায় সমাজসেবক আবুল কালামের সম্মানহানিসহ মাদক ব্যবসায়ী মদদদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৩ বার পড়া হয়েছে

কচুয়া পৌরসভাধীন কুটিয়া-লক্ষীপুরের সমাজসেবক আবুল কালামের সম্মানহানিসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে কুটিয়া-লক্ষীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক,সমাজসেবক সফিকুর রহমান,শহীদ উল্যাহ,আব্দুস সাত্তার ও কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, আবুল কালাম দীর্ঘদিন যাবত এলাকার ধর্মীয়,সামাজিক্ল-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সাথে সম্পৃক্ত থেকে একটি দুনীর্তিমুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করে আসছেন। বিশেষ করে একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সোচ্চার ভাবে কাজ করে আসছেন। অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা আবুল কালামের বলিষ্ঠ নেতৃত্বের কারনে তাদের স্বীয় স্বার্থ হাসিল করতে পারছে না। বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা আবুল কালামের সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট প্রচারনায় লিপ্ত হয়েছে। এমনকি সংবাদকর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে। ওই চক্রটি আবুল কালামকে জনগন থেকে বিচ্ছিন্ন করে তার নেতৃত্বকে নিস্ক্রিয় করে তুলতে আধা জল খেয়ে মাঠে নেমেছে। আবুল কালামের সম্মানহানির সাথে জড়িত ও মাদক ব্যবসায়ী এবং তাদের মদদদাতাসহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার