1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট
শিরোনাম

চাঁদপুর বিজ্ঞ আদালতের রায়ে কচুয়ায় উচ্ছেদের অভিযান

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৭০৮ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় আদালতের নির্দেশে অবৈধ সম্পত্তি উচ্ছেদ অভিযান পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।

চাঁদপুরের বিজ্ঞ আদালতের রায়ে প্রায় ১৮ বছর পর ১০ একর ৪৩ শতাংশ সম্পত্তি ফিরে পেলো ভূক্তভোগী কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের ফাতেমা বেগম এর পরিবার।সোমবার চাঁদপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত অরুন পাল এর নিদের্শনা ওই গ্রামের মাষ্টার বাড়িতে অবৈধ দখলীয় সম্পত্তি উচ্ছেদ করে ভূমির মালিককে বুঝিয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সার্বিক আইনী সহায়তা প্রদান করেন কচুয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।
বাদী পক্ষ মেহেদী হাসান ইমন জানান, চাঁদপুরের বিজ্ঞ আদালতে ২০০৪ সালে একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দীর্ঘ শুনানি পর্যালোচনা শেষে ১৩.৬.২০২১ সালে রায় প্রদান করেন, বিজ্ঞ বিচারক অরুন পাল। আদেশের অনুকুলে ৪/২০২২ এই উচ্ছেদের মামলা রুজু হলে ৩১.১০.২০২২ তারিখে নালিশী সম্পত্তি থেকে অবৈধ দখলদারদেরকে বিজ্ঞ আদালত উচ্ছেদ করার নির্দেশ প্রদান করেন।
বিবাদী পক্ষ মো. হুমায়ুন কবির ও মামুন জানান, কোনো লিগ্যাল নোটিশ ছাড়াই আমাদের বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম বলেন, ২০০৪ মোকদ্দমায় রায়ের অনুকূলে দেওয়ানি ডিক্রিধারী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় আদালতের নির্দেশে অবৈধ সম্পত্তি উচ্ছেদ অভিযান পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার