1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

শত প্রতিকুলতার মাঝেও কচুয়াবাসীর সেবা করে গেছি : সাবেক জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভুইয়া

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১১৩৮ বার পড়া হয়েছে

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় সাবেক জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভুইয়ার সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট শুক্রবার বাদ জুমা রহিমানগর শাহজালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত নিউ বন্দিশাহী হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভুইয়া। তিনি তার বক্তব্যে বলেন-আমি চাঁদপুর জেলা পরিষদ সদস্য হিসেবে সকল প্রতিকুলতার মাঝেও কচুয়াবাসীর সেবা করে গেছি। জনগনের কল্যানে কাজ করতে আমি আন্তরিক, জনগন ও এলাকার কল্যানে কাজ করতে পারলে আমি তৃপ্তিবোধ করি। আমি একজন মানুষ হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ থেকে জনগনের কল্যানে ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ মতবিনিময় সভায় তিনি প্রতিকুলতার কারনে যে ক’টি কাজ করতে পারেননি সেগুলো সহ জনকল্যানে করা বিভিন্ন উন্নয়ন কাজ ও সমাজের কল্যানে করা ইতিবাচক কাজ সমুহের চিত্র তুলে ধরে বলেন-আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে দল যদি জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে মনোনয়নের ভিত্তিতে প্রার্থী দেয়, সেক্ষেত্রেও আমি একজন দলের মনোনয়ন প্রত্যাশী। দল মনোনয়ন না দিলে আপনাদের সাথে মতবিনিময় করে নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া বিষয়ে সিদ্ধান্ত নেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার,প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, দৈনিক চাঁদপুর কণ্ঠ নিজস্ব প্রতিনিধি ফরহাদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব সুজন, যুগ্ন সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, কোষাধ্যক্ষ আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব প্রমুখ।

ছবি: কচুয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন-জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দীন ভুইয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার