1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭৫৮ বার পড়া হয়েছে
ছবি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধণ দেব প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার ও বাতেন সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, কোষাধ্যক্ষ নাজমুল হক মিঠু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার,পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আখতার হোসেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সহদাগর, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. সজিব প্রমূখ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোফাজ্জেল হোসেন। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়।

এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার