1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ার কড়ইয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৮৯৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কতৃক হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ার কড়ইয়া ইউনিয়নের নলুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার বিকেলে কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কচুয়া-নলুয়া সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নলুয়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলুয়া বাজারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ সালাম সওদাগর, সহ-সভাপতি এনামুল হক মিন্টু, সাবেক সভাপতি আলী আকবর শেট, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল মেম্বার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য পারভেজ ভূইয়া, যুবলীগ নেতা মহিউদ্দিন, ফখরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা রায়হান প্রমূখ।
সমাবেশে বক্তাগন বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন রুখে দিতে চায়। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তারা ৭৫এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলে দেশকে ৭৫ এ ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এ অশুভ শক্তি তারা এখন শেখ হাসিনাকে হত্যা করে আবারও বাংলাদেশ কে পিছিয়ে দিতে চায়। আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা শরীরে এক বিন্দু রক্ত থাকতেও তাদেরকে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে দিব না।
এসময় সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, কামরুজ্জামান কাঞ্চন, আঃ হান্নানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
ছবি: কচুয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার