1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট
শিরোনাম

সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ফায়ারম্যান এমরানের মরদেহ কচুয়ার নিজ গ্রামে দাফনের প্রস্তুতি

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১১০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের কর্মরত ফায়ার লিডার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের সিংআড্ডা গ্রামের সন্তান মজুমদার বাড়ীর এমরান (৪০) মজুমদার নিহত হয়েছেন ।সিংআড্ডা গ্রামের মৃত মকবুল ক্বারীর ছেলে ফায়ারম্যান এমরান হোসেন মৃত্যু কালে দুইটি সন্তান ৭ মাসের অন্তাঃস্বত্তা স্ত্রী রেখে গেছেন। ফলে অনাগত সন্তানের মূখ দেখা হল না বাবা এমরান হোসনের।
সোমবার সকালে নিহত ফায়ারম্যান এমরান হোসেনের বাড়িতে গেলে জানা যায় এখন পর্যন্ত তার পরিবার লাশের কোন সংবাদ পায়নি।
শেষ বারের মত নিহত ফায়ার লিডার এমরান হোসেনের লাশ দেখার অপেক্ষায় পরিবার ও আত্মীয় স¦জনরা । নিহতের খবর শুনে তার গ্রামের বাড়িতে কান্নার আহাজারি নামে। নিহত এমরান হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, ছেলে তাহসিন মজুমদার ও একটি প্রতিবন্ধী মেয়ে তোবা মজুমদার রয়েছেন। স্বামীকে হারিয়ে অন্তাঃস্বত্তা স্ত্রী ও সন্তান বাকরুদ্ধ হয়ে পড়েন। আত্মীয় স্বজনদ ও পরিবারের লোকজনের কান্নার আহাজারিতে এলাকয় শোকের মাতম বিরাজ করছে।
প্রসংগত: নিহত এমরান হোসেন ২০০১ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। বর্তমানে চট্টগ্রামের সীতাকুন্ডে ফায়ার লিডার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভিতরে ভয়াবহ অগ্নিকান্ডরোধ করতে ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে ছিলেন এমরান হোসেন। সেখানে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণে এমরান হোসেন মজুমদার নিহত হন।
নিহত এমরান হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, শনিবার রাত নয়টার সময় আমার সাথে আমার স্বামী এমরানের শেষ কথা হয়, তারপর থেকে মোবাইল অনেকবার চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারি নাই । আমি আমার স্বামীর লাশটা শেষ দেখা দেখতে চাই ।
এসময় নিহত ফায়ার লিডার এমরান হোসেনের মরদেহ ৬ জুন সোমবার রাতে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার সকালে নিজ গ্রামে দাফন সম্পন্ন হবে।

ছবি: নিহত ফায়ারম্যান এমরান হোসেনের বাড়িতে স্বজনদের আহাজারীর একাংশ ,ইনসেটে নিহত ফায়ারম্যানের ফাইল ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার