1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় মহসিন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৯১ বার পড়া হয়েছে

কচুয়ায় মহিউদ্দিন মহসিন হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৫জানুয়ারি শনিবার সকালে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা বাজারে সিংআড্ডা ও নোয়াদ্দা ভিটপাড় গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচিন পালন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী মহিউদ্দিন মহসিনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নান বলেন, সম্পত্তিগত বিরোধের জেরধরে একই বাড়ির ছিদ্দিকুর রহমান মজুমদার গংরা আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে ২৯ ডিসেম্বর রাতে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে রাখে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা না নেয়ায় চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে গত ২ জানুয়ারি ছেলে হত্যার মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করে থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ঘটনার ১৭দিন পেরিয়ে গেলেও কোন আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন মহিউদ্দিন মহসিনের পিতা ও গ্রামবাসী।
মানববন্ধনে অংমগ্রহন করে তার মা আঙ্গেজ বেগম, স্ত্রী ইয়াছমিন, চাচাতো বোন সাবিকুন্নাহার, খালাতো ভাই কাউছার আলম, ইউপি সদস্য ফরিদ আহমেদ, স্থানীয় অধিবাসী সিদ্দিক, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান- নিহত মহিউদ্দিন মহসিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা ভিটপাড় গ্রামের আব্দুল মান্নান মজুমদারের ছেলে মহিউদ্দিন মহসিনের মৃতদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একই বাড়ির ছিদ্দিকুর রহমান মজুমদারসহ ৬জনকে এজহার নামীয় ও ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন ।
ছবি ঃ কচুয়ার সিংআড্ডা বাজারে মহিউদ্দিন মহসিন হত্যারকারীদের বিচারের দাবীতে মানববন্ধন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার