1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

ভোট গণনায় জালিয়াতির অভিযোগে: কচুয়ার বিতারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পুন:ভোট গণনার দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১২৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে পুণ:ভোট গণনার দাবিতে মানববন্ধন।

গত ৫জানুয়ারি ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুন: ভোট গণনার দাবি জানিয়েছেন ইউপি সদস্য প্রার্থী মো: হারুন অর রশিদ শেখসহ অপর তিন ইউপি সদস্য প্রার্থী ।
১৪ জানুয়ারি শুক্রবার বিকালে বুধুন্ডা গ্রামে মানববন্ধনে মোরগ প্রতীক নিয়ে প্রতিন্ধন্ধি প্রার্থী হারুন অর রশিদ এ অভিযোগ করেন। নির্বাচনের ফলাফলে দেখানো হয়, ওই ওয়ার্ডে তালা প্রতীকের প্রার্থী মো: আব্দুল বারেক সরদার পেয়েছেন ৪৭৩,ভোট আর মোরগ প্রতীকে প্রার্থী হারুন অর রশিদ ৪৬৮ ভোট,ফুটবল প্রতীকে কামাল পেয়েছেন ৪২৫ ভোট এবং টিউবওয়েল প্রতীকে নবীর হোসেন পেয়েছেন ২৬৪ ভোট।
ইউপি সদস্য প্রার্থী হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, গত ৫ জানুয়ারি ৩ নং বিতারা ইউনিয়ন পরিষদে ২ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ভোট কেন্দ্রে মোট ২৬৬৭ ভোটের মধ্যে ১৭৯৯ ভোট প্রয়োগ করেন। কিন্তু বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে এজেন্টদের জোরপূর্বক বাহির করে দেয় এবং তালা মার্কার ব্যান্ডেলের ভিতর আমার প্রাপ্ত ভোট ঢুকিয়ে ভোট গণনা করা হয়। প্রিজাইডিং অফিসার কেন্দ্রে ফলাফল ঘোষনা না দিয়ে চলে যায়।
ইউপি সদস্য প্রার্থী মো : হারুন অর রশিদ,কামাল হোসেন,নবীর হোসেন, মহিলা সংরক্ষিত প্রার্থী কুলসুমা আক্তার ওই কেন্দ্র বিভিন্ন অনিয়ম তুলে ধরে পুনরায় ভোট গননার দাবি করেন। এসময় শতশত নারী পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহন করেন।

ছবি: কচুয়ার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে পুণ:ভোট গণনার দাবিতে মানববন্ধন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার