1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ার দুর্গাপুরে ইউপি সদস্যের নির্বাচনী প্রচারনায় হামলা ॥আহত ৪

  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১০৬১ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার দুর্গাপুরে হামলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রবিন,মানিক ,মুক্তার ও রাকিব।

আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবদুল জাব্বার মোল্লার নির্বাচনী প্রচারনায় হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে।২৮ নভেম্বর রবিবার সন্ধ্যা আনুমানিক ৮টার সময় সম্ভাব্য মেম্বার প্রার্থী আবদুল জাব্বার দুর্গাপুর বাজারে ভোটারদের সাথে মতবিনিময় শেষে একটি মিছিল দুর্গাপুর বাজার থেকে শুরু করে দুর্গাপুর বালুর মাঠ হয়ে প্রধানিয়া বাড়ির নিকট দিয়ে যাবার সময় দুর্বত্তরা তাদেরকে লাঠিসোটা দিয়ে বেধরক মারধর করে।এতে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে রবিন,সালাউদ্দিনের ছেলে মানিক,খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেন, মুক্তার হোসেনের ছেলে রাকিব গুরুতর আহত হয়। আহতদের রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।হামলার ঘটনার পর দুর্গাপুর বাজারে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর হয়। সম্ভাব্য মেম্বার প্রার্থী আবদুল জাব্বার বলেন ওই ওয়র্ডের বর্তমান মেম্বার মো: বোরহান উদ্দিনের সমর্থকরা দলবল নিয়ে মিছিলে হামলা ও দুর্গাপুর বাজারের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর করে।অপর দিকে একই রাতে ওই বাজারে অবস্থিত ওয়ার্ড ছাত্রলীগের অফিসে ভাংচুর হয়। এ ব্যপারে ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম অফিস ভাংচুরের ঘটনায় দিদারসহ ১৪জনকে বিবাদী করে ২৯ নভেম্বর সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ইউপি সদস্য মো: বোরহান উদ্দিন বলেন আমি শুনেছি প্রধানিয়া বাড়ির নিকট প্রধানিয়া বাড়িরর লোকজনের সাথে আবদুল জাব্বারের সাথে থাকা মিছিলকারীদের বাকবিতন্ডা হয়েছে। দুর্গাপুর বাজারে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগের অফিসে ভাংচুরের ঘটনা নিন্দনীয়। কে বা কাহারা ভাংচুর করেছে তা আমি জানিানা। এ দিকে বঙ্গবন্ধু পরিষদে ভাংচুর ও হামলার বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্য বোরহানসহ ২৫জনকে বিবাদী করে ২৯ নভেম্বর বিকেলে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়রা জানান রবিবার রাতে দৃবৃত্তরা বঙ্গবন্ধু পরিষদের অফিস ও ছাত্রলীগের অফিসে রক্ষিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুরের ঘটনাও ঘটেছে। দোষীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন বলেন দুর্গাপুর গ্রামের রবিবার রাতের ঘটনা দুই মেম্বার প্রার্থীর অন্তদ্বন্দের কারনে হয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ছবি: কচুয়ার দুর্গাপুরে হামলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রবিন,মানিক ,মুক্তার ও রাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার