1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু ,প্রধানমন্ত্রী ও ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুর

  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫১১ বার পড়া হয়েছে

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে। ২ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের কক্ষে ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন এ ব্যাপারে তদন্ত কমিটি করব এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আমি বদলী হয়ে যাওয়ায় নতুন অধ্যক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিবে। এ দিকে এ ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন যারা এ ধরনের কাজ করেছে তারা দেশের শত্রু। তাদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিন বলেন মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুর করে চরম অবমাননা করেছে। যা রাস্ট্রদ্রোহীতার অপরাধ করেছে। আমি এতবড় জগন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। এ দিকে এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করেছে।

ছবি: কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুরের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার