1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২১ -২০২২ অর্থ বছরের বাজেট ঘোষনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১০৫৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া পৌরসভার বাজেট ঘোষনা করছেন পৌরসভার মেয়র নাজমুল

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২১ -২০২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা করা হয়েছে। ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পৌর মিলনায়তনে সীমিত আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র ও কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন। চলতি বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ২শত ৯২ টাকা,ব্যয় ৪২ কোটি ০৩ লক্ষ ২০হাজার টাকা এবং উদ্বৃত্ত ২৬ লক্ষ ৭৭ হাজার ২শত ৯২ টাকা । পৌরসভার সচিব মো: জহিরুল আলম সরদারের পরিচালনায় মেয়র নাজমুল আলম স্বপন বলেন বাড়তি কর আরোপ ছাড়াই নতুন বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। পানি নিস্কাশন একটি বড় সমস্যা আমরা আশা করছি ভবনের মালিকগন সচেতন হলে এ সমস্যা আর থাকবেনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন কড়ইয়া থেকে ধামালুয়া পর্যন্ত খালটি লেক আকারে পরিনত করার কার্যকম আমরা হাতে নিয়েছি। পৌরসভার মুক্তি সরোবর ও প্রস্তাবিত লেকের কাজ শেষ হলে কচুয়া একটি নান্দনিক শহরে পরিনত হবে। তিনি করোনার এই সময়টিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র আমিনুল হক,কাউন্সিলর মাসুদ আলম,আবুল খায়ের রুমি,তাজুল ইসলাম ,আবদুল মান্নান,জোহরা খাতুন , কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সহকারি প্রকৌশলী সাজ্জাদ হোসেন, প্রধান সহকারি নাসির আলম নসু, হিসাব রক্ষক ইমাম হোসেন,সহকারি হিসাব রক্ষক মো: আলমগীর হোসেন, সহ সকল কাউন্সিলর ও বাজার ব্যবসয়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়া পৌরসভার বাজেট ঘোষনা করছেন পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার