1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

কচুয়ায় বিজ্ঞান মেলায় আবারও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শীর্ষে

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১৫০৪ বার পড়া হয়েছে

”কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার ” এই শ্লোগানে চাঁদপুরের কচুয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলার মেলার উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সুলতানা খানম।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভ’মি)একিমিত্র চাকমা, ওসি মো: মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরুল ইসলাম প্রমূখ।একাডেমিক সুপারভাইজার কেএম সোহেলা রানার পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহন করেন কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগন ।আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের মেলায় অংশগ্রহনকারী ১০টি স্টল পরিদর্শন করেন। ak 2
ছবি: আশেক আলী খান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ মো: মিজানুর রহমান।
বিকেলে বিচারক মন্ডলীদের ফলাফলে “উপজেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ । ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপ স্কুল শাখা ও সিনিয়র গ্রুপ কলেজ শাখা উভয় গ্রুপে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান অর্জন করছে। শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, কচুয়া উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সুলতানা খানম সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আলী আশরাফ খান,উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা , সম্মানিত বিচারক মন্ডলী,প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী বিশেষ করে প্রজেক্ট প্রস্তুতিতে সার্বিক নির্দেশনাকারি শিক্ষকদের ধন্যবাদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ছবি: আশেক আলী খান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ মো: মিজানুর রহমান।
ছবি: কচুয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সুলতানা খানমসহ অতিথিবৃন্দ।

<

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার