1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ড.মুনতাসীর মামুন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১৫৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন ১৮ মে সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসায় ফিরেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার টেলিফোনে এ তথ্য জানিয়েছেন মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর।অসুস্থতা বোধ করায় মুনতাসীর মামুনকে ৩ মে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মে জানা যায় তিনি করোন াভাইরাসে সংক্রমিত হয়েছেন। পরে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। এর আগে কোবিড-১৯ আক্রান্তের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুনতাসীর মামুনের মা ৮৫ বছর বয়সী জাহানারা খান। শুরুতে তাঁর মা রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুনতাসীর মামুনই তখন তাঁর দেখাশোনা করেন।রয়া মুনতাসীর বলেন,’সিএমএইচ এর তত্ত্বাবধানে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বাবা বাড়ি ফিরেছেন। বাবা এখনো দুর্বল। ‘রয়া মুনতাসীর বর্তমানে তাঁর শ্বশুরের বাসায় আইসোলেশনে আছেন। তাঁর এক ভাইও আইসোলেশনে আছেন।ড. মুনতাসীর মামুন অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন দায়িত্বপালন করেছিলেন এই দুই ভাইবোন।করোনার উপসর্গ না থাকলেও তাঁরা নিজে থেকেই আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন রয়া.মুনতাসীর।
এদিকে ড.মুনতাসীর মামুনের রোগমুক্তি কামনা করে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে । সারা দেশের অগনিত শুভাকাংখীর পশাপাশি জম্মস্থান কচুয়ায় উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দিন চৌধুরী,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্লাহ পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ একুশে পদক প্রাপ্ত ড.মুনতাসীর মামুনের রোগ মুক্তির জন্যে দোয়া কামনা করেছেন। সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসায় সবাই খুশী ।
FB_IMG_1588695066627

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার