1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

চাঁদপুর জেলা লকডাউন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১৪২৮ বার পড়া হয়েছে

চাঁদপুর করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় এই সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকে চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান অনলাইনে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। যার স্মারক নং…..৪৩৫। আর এই ঘোষণা আজ সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে। জেলা প্রশাসক স্বাক্ষরিত গনবিজ্ঞপ্তিতে উল্যেখ করা হয়, এতদ্বারা জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড -১৯ সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর” এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক” চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।চাঁদপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে। সকল ধরণের গণ পরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা হতে কার্যকর হবে। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান বলেন, সর্বসাধারণের স্বার্থে চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলাবাসীর সহযোগিতা কামনা করছি।

Screenshot_20200409-194643

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার