1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় মা ও শিশু হাসপাতালে দোয়া মিলাদ অনুষ্ঠিত কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কমিটি গঠন কচুয়ায় সম্পত্তিগত বিরোধে মারধরের অভিযোগ, আহত ১: তিন কন্যার সম্পত্তির আকুতি শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
শিরোনাম

কচুয়ায় ছাত্রলীগ দুগ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ১২৩৮ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপ  পাল্টাপাল্টি মিছিল  ও আনন্দ সমাবেশ করেছে। ৪ মার্চ বুধবার বেলা ১২টায় নব ঘোষিত আহবায়ক কমিটি আনন্দ মিছিল করে। নব ঘোষিত কমিটির আহবায়ক সালাউদ্দিন সরকার,১০যুগ্ম আহবায়ক  ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে  নিয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ন সড়কে আনন্দ মিছিল শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশে করে। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ,পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম ,সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ মোস্তফাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী সমর্থক আনন্দ সমাবেশে অংশ গ্রহন করে।

27.1

ছবি:১ ছাত্রলীগের আহবায়ক কমিটির আনন্দ সমাবেশের একাংশ

তারপরই উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রতিবাদ মিছিল করে। ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল নেতা কর্মীগন নব ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে পৌর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে।এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ,রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ এবং  বিভিন্ন ইউনিয়ন এর  সভাপতি ও সম্পাদকসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী সমর্থক প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তাগন বলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে অবহিত না করে চাঁদপুর জেলা ছাত্রলীগ নিজেদের ইচ্ছা মত আহবায়ক কমিটি ঘোষনা করায়  আমরা  তা প্রত্যাক্ষান করছি।  পাল্টাপাল্টি মিছিল সমাবেশকে কেন্দ্র করে কচুয়ায় ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

27.2

ছবি:২ ছাত্রলীগের প্রতিবাদ মিছিলের  একাংশ।

এ ব্যাপারে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দীন বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। আমরা গঠনতন্ত্র  মোতাবেক কচুয়ায় ৪৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছি। তাদেরকে সকল প্রকার সহিংসতা  পরিহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করতে বলেছি।
অপর দিকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর  এমপি বলেন, কচুয়ায় ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে বিষয়টির  সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আমাকে অবহিত করেনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার