1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
শিরোনাম

কচুয়ায় গৃহবধূর রহস্যজনক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২১২৩ বার পড়া হয়েছে

কচুয়ায় গৃহবধূর রহস্যজনক  হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর এলাকায় গৃহবধু শাহনাজের বাবার বাড়ির এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, একই ইউনিয়নের  সাতবাড়িয়া গ্রামের অহিদ উল্যাহর ছেলে সৌদি প্রবাসী রাজু ১৯ ফেব্রুয়ারি বুধবার  ছুটিতে বাড়ি আসে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে এক সন্তানের  জননী শাহনাজ আক্তার (২৩)কে রবিবার তার স্বামী রাজু পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করে বসতঘরের সিলিং পাখার সাথে ঝুলিয়ে রাখে।  সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ খাটের সাথে পা লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্বার করে ।শাহনাজের পরিবার ও এলাকাবাসী এ হত্যাকান্ডের  দোষীদের গ্রেফতার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
শাহনাজের পিতা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার মেয়ের জামাই রাজু তার ভাইয়ের স্ত্রীর প্ররোচনায় হত্যা করে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে শাহনাজ আত্মহত্যা করেছে বলে আমাদেরকে সংবাদ দেয়। আমরা রাজুর বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে শাহনাজের মুতদেহ  ঝুলন্ত অবস্থায় রয়েছে কিন্তু তার পা খাটের সাথে লেগে আছে। তাই এটাকে আমরা কোন অবস্থাতেই আত্মহত্যা বলে মেনে নিতে পারিনা। এটি একটি সুপরিকল্পিত হত্যা বলে আমরা মনে করি। তাছাড়া শাহনাজের একমাত্র ছেলে সন্তান তাছিমের ভিডিও ক্লিপে দেখা যায়  তার মাকে তার বাব মেরে পেলেছে বলে জানায়।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, আমরা শাহনাজের লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের  মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তে  কোন আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

kachua photo 1
ছবিঃ কচুয়ায় গৃহবধু শাহনাজ হত্যার বিচারের দাবীতে মানববন্ধনের একাংশ। ইনসেটে শাহনাজের ফাইল ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার