1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট
শিরোনাম

কচুয়ায় ইঞ্জিঃ মোতালেবের সাথে কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ১২৩৮ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ একেএম আঃ মোতালেবের সাথে কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সন্ধায় কড়ইয়া ইউনিয়নের নলুয়ায় ইঞ্জিঃ একেএম আঃ মোতালেবের বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আঃ সালাম সওদাগরের সভাপ্রধানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইডিইবি’র  সহ-সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ একেএম আঃ মোতালেব।এ সময় তিনি বলেন সংগঠনকে শক্তিশালী করতে তৃনমূল আওয়ামী লীগের বিকল্প নেই। তৃনমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে। আমার বিশ্বাস কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে তৃনমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিবে।

mot 2
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর সেট, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, জলিল মেম্বার, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিঃ রাশেদ হোসাইন,  ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু, যুগ্ম আহবায়ক মো. জসিমউদ্দীন প্রধান , সদস্য গোলাম মোস্তফা, মুরাদ হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম নবীর জসিম, সাধারণ সম্পাদক সুমন মিয়াজী সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

mot 8
ছবি৩ঃ কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ একেএম আঃ মোতালেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার