1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় কচুয়ায় তফিরা মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট
শিরোনাম

কচুয়ার কাদলা ইউনিয়নের ৭ ও ৮ এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২০২৫ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের ৭ ও ৮ এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারি।

kachua 20 sept photo 1(1)ছবিঃ কচুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, আওয়ামী লীগ নেতা আঃ হানিফ, জহিরুল ইসলাম, যুব লীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমূখ।

kachua 20 sept photo 2kachua 20 sept photo 2ছবি২ঃ ফাইল ছবি ৭ ও ৮ এবং ৯ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আলমগীর তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনউদ্দীন মজুমদার মানিক, আওয়ামী লীগ নেতা স্বপন পাঠান মোরশেদ আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী মোঃ মনির হোসেনসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ৮ নং কাদলা ইউনিয়নের অন্তভূক্ত ৭ ও ৮ এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের  ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ওবায়েদউল্লাহ মেম্বার ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক আলী আজ্জম মিয়াজী এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আঃ মুনাফ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মেম্বার নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার