1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৩৭২ বার পড়া হয়েছে

কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক প্রয়াত নুরুল আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার কচুয়ায় মরহুমের প্রতিষ্ঠিত নুরুল আজাদ কলেজ প্রাঙ্গনে নুরুল আজাদ কলেজ, তাঁর প্রতিষ্ঠিত মনপুরা জাফরআলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে মরহুমের কবর জিয়ারত, কুরআনে খতম, মিলাদ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রয়াত নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত হয়। নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

kachua 11 sept…ছবিঃ কচুয়ায় নুরুল আজাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
কলেজের শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, মরহুমের জৈষ্ঠ সন্তান সিডনী শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল, কনিষ্ঠ সন্তান কাইয়ুম আজাদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আঃ হালিম মাষ্টার, কচুয়া সরাকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল, অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সমাজসেবক হান্নান মজুমদার, দোলেয়ার হোসেন, আবু হানিফ, জহিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আ: হাই।এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,অভিভাবক ,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ মৃত্যুবার্ষিকির অনুষ্ঠানে যোগদান করেন।

nurul

ছবিঃ কচুয়ায় নুরুল আজাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  বক্তব্য রাখছেন, মরহুমের জৈষ্ঠ সন্তান সিডনী শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার