1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৫ জন ॥ ২ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ১৫৫৪ বার পড়া হয়েছে

কচুয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে শিশুসহ ১৫ জন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহন করে । তন্মধ্যে বুধবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের হাজী বাড়ির হুমায়ন কবীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্যে কচুয়ার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিজয় কৃষ্ণের নিকট চিকিৎসা নিয়ে  উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে গেলে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে।
অপর জন একই গ্রামের মুন্সি বাড়ির  আলমগীর মুন্সির শিশু সন্তান ইদ্রিছ হোসাইন রবিবার ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ডেঙ্গজ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ১৫ জনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  বৃহস্পতিবার বোরহান নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কচুয়া হাসপাতালে চিকিৎসাধীনরা হল- উপজেলার কাদলা গ্রামের জিসান,শ্রীরামপুর গ্রামের রাসেল,কাপিলাবাড়ি গামের মহিন,আকানিয়া নাছিরপুর গ্রামের বোরহান উদ্দীন,প্রসন্নকাপ গ্রামের সোলেমান,উজানী গ্রামের হাবীবা ও তৈতেয়া গ্রামের শফিকুল ইসলাম। অন্যরা  চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।
ডেঙ্গুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন আহমেদ বলেন ডেঙ্গু প্রতিরোধে আমরা কচুয়া উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সচেতনতামূলক লিপলেট বিতরনের কর্মসূচি নিয়েছি।তাছাড়া বেসরকারি ক্লিনিকে কতজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা সেবা গ্রহন বা ভর্তি হয় সে তথ্য আমাদের নিকট নেই।

kachua 8 Aug photo-2
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার