সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের জনপ্রিয় সিমেন্ট ব্রান্ড লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের নির্মান শ্রমিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলই রবিবার কচুয়া পৌরবাজারের মিনি চাইনিজ রেস্টুন্টে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় হোলসিম সিমেন্টের বিভিন্ন কারিগারি বিষয় ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সাফল্যের চিত্র তুল ধরে প্রজেক্টারের মাধ্যমে সচিত্র উপস্থাপন করেন কোম্পানীর টেকনিক্যাল সার্ভিসের ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ।
ছবি: লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের নির্মান শ্রমিকদের সাথে কর্মশালায় বক্তব্য রাখছেন ডিস্ট্রিবিউটর আলহাজ্ব মো: শাহজাহান তালুকদার
ডিস্ট্রিবিউটর আলহাজ্ব শাহজাহান তালুকদারের সভাপ্রধানে কর্মশালায় উপস্থিত ছিলেন কোম্পানীর এসপিও মাহবুব আলম,টেকনিক্যাল এসিসটেন্ট সাদ্দাম হোসেন ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সোস্যাল ইসলামী ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার আমজাদ হোসেন প্রমূখ। কর্মশালার শেষে র্যাপেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় কর্মশালায় কচুয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের নির্মান শ্রমিকগন অংশ গ্রহন করেন।
ছবি: লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের নির্মান শ্রমিকদের সাথে কর্মশালায় র্যাপেলড্র এর পুরস্কার বিতরণ করছেন অতিথি বৃন্দ
Leave a Reply