কচুুুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ (রবিবার) কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন আমি জনগনের ম্যান্ডেটে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা সকলে আমাকে সমর্থন করে আমার জন্য দোয়া করবেন আমি যেনো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার সর্বস্তরের জনগনের সেবা করতে পারি।
এসময় প্রয়াত কাউন্সিলর ইদ্রিস আলম বেপারী জোষ্ঠ সন্তান পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জহিরুল ইসলাম প্রধান, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন প্রধান, আব্দুল হাই, ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হাই, সমাজ সেবক হাজী রুহুল আমিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হানিফ প্রধান, ইউপি সদস্য ওবায়েদউল্লাহ, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, কচুয়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply