1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

চাঁদপুরের কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল ৭ ও ৮ ফেব্রুয়ারি

  • আপডেট : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২২২৮ বার পড়া হয়েছে

অলীয়ে কামেল হযরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (রঃ) প্রতিষ্ঠিত শাজুলিয়া দরবার শরীফের ৪৩তম বার্ষিক মাহফিল আগামি ৭ ও ৮ ফেব্রুয়ারি।  চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া গ্রামে অবস্থিত দরবার শরীফে দুইদিন ব্যাপি বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কচুয়াসহ দেশের বিভিন্ন জেলায়  ভক্ত মুরিদানদের তৈরী  তোরণ দেখা যাচ্ছে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরি, সাউন্ড সিস্টেমসহ মাহফিলের সকল প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।দুই দিনের বার্ষিক  মাহফিলে দেশ বিদেশের  আন্তর্জাতিক  মানের প্রখ্যাত আলেম, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম, সারাবিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা কামনা করে কুরআণ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর শাহ সুফী আল্লামা  সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহহুল্লাহ শাজুলি (মাঃ জিঃ আঃ)। নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ  শাজুলি মাহফিল পরিচালনা করবেন পীরজাদা আবুল হাসান শাহ মোহাম্মদ আতাউল্লাহ শাজুিিল
প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল উপলক্ষে খতমে কুরআন, অজিফায়ে হিজবুল বাহার ও অজিফায়ে দালায়িলুল খায়রাত পাঠ, তা’লিমে জিকর, হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও উপহার প্রদান, মরহুম হযরত ফায়েজ উল্লাহ  শাজুলির (রঃ) জীবন ও কর্ম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে।

sazulia
তাছাড়া বার্ষিক মাহফিল উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
৭ তারিখ বৃহস্পতিবার বাদ ফজর পবিত্র কুরআন তেলাওয়াত ও তালেমে জিকিরের মধ্য দিয়ে বার্ষিক মাহফিল শুরু  হয়ে ৯ তারিখ শনিবার বাদ ফজর পীর সাহেব হুজুরের আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। আখেরি মোনাজাতে পীর সাহেব বাংলাদেশ ও বিশ্বের শান্তির  জন্য এবং বিশ্ব মানবতার ইহ ও পরকালীন মুক্তির জন্য বিশেষ দোয়া করবেন।
মাহফিলে শাজুলিয়া তরীকাসহ সর্বস্তরের  জনসাধারণকে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহা সাফল্য লাভ করার জন্য দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে আহŸান জানান হয়েছে। sazulia ok

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার