1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

কুমিল্ল্রা তিতাসে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ভস্মীভূত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১১২১ বার পড়া হয়েছে

মো: আসলাম ,তিতাস(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে একটি সেমি পাকা বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার ৯ জুন  রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার জগতপুর গ্রামের ডা. আবু তাহেরের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডা. আবু তাহের তারাবীহর নামাজের জন্য মসজিদে থাকা অবস্থায় তার বড় ছেলে আর তার মা ঘরে অবস্থান করছিলেন। এমন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন দেখে ডা. আবু তাহেরের বড় ছেলে আবিরের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দুই ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আসবাবপত্রসহ কিছুই রক্ষা করা যায়নি। ক্ষতিগ্রস্ত ডা. আবু তাহের জানান নগদ অর্ত, স্বর্ণালংকার ও জরুরী কাগজপত্র সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবগত করেছি। পরিষদ থেকে যথাযথ সহায়তা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবো।
তিতাস থানার এসআই হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌছাই পাশাপাশি ফায়ার সার্ভিসকেও খবর দেই তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুদিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ।

aslam
কুমিল্লার তিতাসে অগ্নিকান্ডের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার