1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে   জামায়াতের গণমিছিল কচুয়ায়  প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ কচুয়ায় মা ও শিশু হাসপাতালে দোয়া মিলাদ অনুষ্ঠিত কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কমিটি গঠন শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী
শিরোনাম

কচুয়ায় ঈদের কেনাকাটায় বিপনী বিতানগুলোতে মানুষের উপচে পড়া ভীড়

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ১৮৭৫ বার পড়া হয়েছে

ঈদ যতই ঘনিয়ে আসছে কচুয়ায় বিপনী বিতানগুলোতে মানুষের উপচে পড়া ভীড় ততই বাড়ছে। বৃহস্পতিবার ৭ জুন পৌরবাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় স্কুল কলেজ পড়–য়া ছেলে ও মেয়েরা নিজেদের পছন্দের পোশাকটি কেনার জন্য বিপনী বিতানগুলোতে ভীড় করছে। কচুয়া পৌরসভার উল্লেখযোগ্য বিপনী বিতানগুলো হল তালুকদার সুপার মার্কেট, করিমউদ্দিন প্লাজা, মায়াজানপ্লাজা, মমতাজ টাওয়ার, মদিনা প্লাজা, টুইন টাওয়ার, কাপড়িয়া পট্টির নবী ক্লথ ষ্টোর, ঝিলমিল শাড়ী ঘর, মাতৃ বস্ত্রালয়, বাজারের মেইন গলীর সিয়াম বস্ত্র বিতান। অন্যান্য বছরের ন্যায় এ বছর ও ফ্যাশন জগতে নতুন ডিজাইনের হরেক রকমের পোশাক সামগ্রী বাজারে এসছে। কচুয়া পৌরসভার সর্বপ্রথম প্রতিষ্ঠিত তালুকদার সুপার মার্কেটের প্রতিটি দোকানে ক্রেতাদের উপছে পড়া ভীড়ের মধ্যেই চলছে কেনাকাটর কার্যক্রম। তালুকদার সুপার মার্কেটের পলাশ ফ্যাশনের স্বত্তাধীকারী পলাশ বলেন, বিগত বছরের তুলনায় এবছরও নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে এসেছে । এবছর তুলনামূলক কম মূল্যে হরেক রকমের বাহারী পোশাক বিক্রি হচ্ছে।
করমীউদ্দীন প্লাজার পালকী-২ এর প্রোপাইটার রিয়াজ আহমেদ জানান, এই ঈদে কারুকার্যে খচিত সম্পূর্ণ দেশীয় পন্য আমাদের পালকী-২ দোকানে রয়েছে। যা আমরা স্বল্পমূল্যে বিক্রি করে থাকি।
করিমউদ্দিন প্লাজার শ্রী কৃষ্ণা নাহা জানান, বিভিন্ন রকমের বাহারী পোশাকের বিপুল পোশাক আমাদের দোকানে রয়েছে।
বাজারের মেইন গলির সিয়াম বস্ত্র বিতানের স্বত্তাধীকারী হুমায়ন কবির জানান, বাজারে পোশাকের দরদাম কম হলেও ক্রেতাদের উপস্থিতি ও কম।

kachua photo 01

ছবিঃ কচুয়ায় ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ছবিটি পৌরসভার তালুকদার সুপার মার্কেট থেকে তোলা।
ঈদ বাজারের সার্বিক বিষয়ে কচুয়া বাজার ব্যাবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা বলেন, সমগ্র উপজেলার ক্রেতা-বিক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বাজারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে নির্বিগ্নে নারী পুরুষ যেকোন সময় বাজারে কেনাকেটা করতে পারে।মলম পার্টি, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা কোন অবস্থাতেই কোন প্রকার সমস্যা সৃষ্টি করতে পারবে না। এবং কচুয়া বাজার ব্যাবসায়ী পরিচালনা সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও ক্রেতাদের জানাই আমাদের অগ্রীম ঈদের শুভেচ্ছা।

এদিকে বাজারের প্রতিটি দোকান ঘুরে দেখা যায়, সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দোকানীদের নিঃশ্বাস ফেলানোর ফুরসত নেই। এবছর প্রতিটি দোকানেই রেডিমেট শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, রাউন্ড ফ্রগ, লং ফ্রগ, লেহেঙ্গা, স্কার্ট, শাড়ি, কাপড়, থ্রী-পিছের ব্যাপক চাহিদা রয়েছে।

kachua photo 2
ছবি২ঃ কচুয়ায় ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ছবিটি পৌরসভার করিমউদ্দিন প্লাজা সুপার মার্কেট থেকে তোলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার