কচুয়া উপজেলার বাইছারা দারুচ্ছালাম পুরাতন মাদ্রাসা ও এতিমখানা কতৃক আয়োজিত ২ দিন ব্যাপী ৬২তম ওয়াজ ও দোয়ার মাহফিল বন্ধের প্রতিবাদে ও পুনরায় মাহফিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর শুক্রবার সকালে এলাকার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাইছারা মাদ্রাসা সংলগ্ন সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে পদক্ষিন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মোবারক হোসেন,মোঃ কাউছার আলম,মোঃ মোয়াজ্জেম হোসেন,ইউপি সদস্য আব্দুল বারী,ইউপি সদস্য আব্দুল খালেক,ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনি প্রমূখ। এসময় বক্তারা বলেন ৬১ বছর ধরে হয়ে আসা মাহফিল ২/৩ জন ব্যাক্তি তাদের স্বার্থ সিদ্ধির জন্য জেলা প্রশাসক বরাবর মিথ্যা আবেদন দিয়ে বন্ধ দেয়। যারা মিথ্যা অভিযোগ দিয়ে মাহফিল বন্ধ করেছে তাদের এ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং মাদ্রাসার ধারাবাহিকতা রক্ষা করে পুনরায় বার্ষিক মাহফিল করার অনুমতি প্রধান করতে চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র-মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর,চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল,জেলা পুলিশ সুপার শামসুন্নাহার,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন ও কচুয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবাল সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply