1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

এ বছর ফিতরা ৬৫ টাকা ,সব্বোর্চ ১৬৫০ টাকা

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ১১০৮ বার পড়া হয়েছে

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরার হার নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। এছাড়া সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৫০ টাকা। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন। ১৫ জুন বুধবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই হার নির্বারণ করা হয়। ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। আটা দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২শ’ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার টাকা, খেজুর দ্বারা আদায় করলে তিন কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৫শ’ টাকা, পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা ফিতরা আদায় করতে হবে।
মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা তার বাজার মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। এতে জানানো হয় উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য থাকলে সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন জানান।ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদ-উল ফিতরের নামাজের আগেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার