1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ কচুয়া সুরমা বাসস্ট্যান্ড মালিক-শ্রমিক সমিতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত করণ কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে স্বনালংকার চুরি, সোনা উদ্ধারসহ গ্রেপ্তার ২ শিক্ষকবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের অঙ্গীকার :শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন কচুয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পারিবারিক কলহে কিশোরীর আত্মহত্যা কচুয়ার ইউএনও মাহমুদুল হাসান রাসেল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য
শিরোনাম

কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ

  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ

কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়ায় পবিত্র ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) কুমিল্লা ও চাঁদপুর জেলার ১০টি খানকা শরীফের আয়োজনে এ জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুলুছে অংশগ্রহণকারীদের হাতে ছিল কলেমা খচিত ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধর্মীয় স্লোগান।
জানা যায়, বরুড়া উপজেলার সোনাইমুড়ি এলাকা থেকে জশনে জুলুছটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল-কাদেরী।
বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল হক বাচ্ছুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম, আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম মুন্সি, বিশ্ব জাকের মঞ্জিল কচুয়া গ্রুপের প্রধান জাকের শাখাওয়াত হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন ঈদে মিলাদুন্নবী ও ঈদে মাজিউন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বক্তাগন মুসলিম সমাজের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর – নির্দেশিত পথে চলার আহ্বান জানান।

ছবি: কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ

ছবি : কচুয়ার জগতপুরে জছনে জুলুছ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার