কচুয়ার ইউএনও মাহমুদুল হাসান রাসেল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক

ফাইল ছবি মাহমুদুল হাসান রাসেল।
ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
১৩ আগস্ট ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়।
মাহমুদুল হাসান রাসেল ৩৭তম বিসিএসের কর্মকর্তা। তিনি ২০২৩ সালে কুমিল্লা জেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কুমিল্লা, নরসিংদীসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
কচুয়ায় ইউএনও হিসেবে যোগদানের আগে মাহমুদুল হাসান রাসেল বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সেন্ট্রাল কো-অর্ডিনেশন ইউনিট অব দ্য প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ প্রজেক্ট (সিপিইউ-প্রাইভ)-এ সহকারী প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ডিজিটাল উদ্যোক্তা তৈরি ও বেসরকারি বিনিয়োগ সংশ্লিষ্ট এ প্রকল্পে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মাহমুদুল হাসান রাসেল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার খামা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী এবং মা মিনা বেগম।
কচুয়ায় দায়িত্ব পালনকালে তাঁর বদলির খবরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেছেন কচুয়ার সচেতন মহল।
ছবি:ফাইল ছবি মাহমুদুল হাসান রাসেল
Leave a Reply