কচুয়ায় জাতীয় মৎস্য উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিনিধি:
” রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'” এই স্লোগানকে সামনে রেখে কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জলাশয়ে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নিয়ে পোনা অবমুক্ত করেন।
পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছিরের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে উপজেলার সেরা মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা মৎস্য চাষি হিসেবে প্রথম স্থান অধিকার করেন বিতারা ইউনিয়নের খামারী মেহেদী হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেন উত্তর কচুয়া ইউনিয়নের কাজী আব্দুল হাই এবং তৃতীয় স্থান অধিকার করেন গোহট দক্ষিন ইউনিয়নের মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধির আহ্বান জানান।
Leave a Reply