1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ কচুয়ায় এনসিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে র‌্যালি ও আলোচনা সভা
শিরোনাম

কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
ছবি: চাঁদপুর এমএ খালেক মুড়িয়াল স্কুল এন্ড কলেজের উল্লসিত শিক্ষার্থী

এসএসসি পরীক্ষায় কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য
নিজস্ব প্রতিনিধি : কচুয়া উপজেলার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।পাশের হার ৭৩%। পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে ২ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিষ্ঠানের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সাফল্যে কৃতকার্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। তারা এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ছবি: চাঁদপুর এমএ খালেক মুড়িয়াল স্কুল এন্ড কলেজের উল্লসিত শিক্ষার্থী

ছবি : কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উল্লসিত শিক্ষার্থীদের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার