কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা।
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।এ বছর ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৩১ জন কৃতকার্য হয়েছে। এছাড়া ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ শতাংশ।
ফলাফলের দিক থেকে কচুয়া উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে প্রতিষ্ঠানটি সবার শীর্ষে রয়েছে বলে জানা গেছে।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাশেম শাহ মিয়াজী বলেন, “ভালো ফলাফলের জন্য মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করেছেন। তাঁর দিকনির্দেশনা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করা হবে।
Leave a Reply