1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫ কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ
শিরোনাম

কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
ছবি: চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নাজমুন নাহার বেবী

কচুয়ায় এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে।
ছেলেমেয়েদেরকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে মায়েদেকে অধিক দায়িত্বশীল হতে হবে:
প্রধান অতিথি মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
আলমগীর তালুকদার :
কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪ জুন) কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। তিনি বলেন, ছেলেমেয়েদেরকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে মায়েদেকে অধিক দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের কোন অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া যাবে না। বর্তমান সরকার গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। শিক্ষকদেরকে দায়িত্ব নিয়ে পাঠদান করাতে হবে। ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক ও কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক সোহেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,কচুয়া উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি,ওসি আজিজুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারফিন হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান,সমাজসেবক ইয়াসিন খন্দকার, সমাজসেবক কামরুল ইসলাম,তোফাজ্জল হোসেন স্বপন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হিমাংশু বিকাশ মজুমদার, বিদায়ী শিক্ষার্থী সাবিকুন নাহার , একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা জামান প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আজিজ উল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শুধীজন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি নাজমুন নাহার বেবি কলেজের শিক্ষার্থীদের মাঝে খেলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজী কামরুল হাসান।

ছবি: চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নাজমুন নাহার বেবী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার