1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫ কচুয়ায় ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ কচুয়া সুরমা বাসস্ট্যান্ড মালিক-শ্রমিক সমিতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত করণ কচুয়ায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে স্বনালংকার চুরি, সোনা উদ্ধারসহ গ্রেপ্তার ২ শিক্ষকবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের অঙ্গীকার :শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন কচুয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পারিবারিক কলহে কিশোরীর আত্মহত্যা
শিরোনাম

কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন মুফতি রেজাউল করিম আবরার।

কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কচুয়া অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আয়োজনে হেযবুত তওহীদের কার্যক্রম ও মতাদর্শ নিয়ে ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কচুয়া পল্টন ময়দানে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কচুয়া অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর মুফতি আবু হানিফের সভাপতিত্বে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া শাখার সাধারণ সম্পাদক মুফতি শাহজালাল ইব্রাহিমীর সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মারকাযুন নূর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রিজওয়ান রফিকী, যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়ার প্রধান মুফতি মুফতি রেজাউল করিম আবরার, বরুড়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আতাউল্লাহ, তেজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব ড. মুশতাক আহমাদ এবং জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মাহবুবুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে হেযবুত তওহীদের মতাদর্শ ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, সংগঠনটি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নধর্মী ব্যাখ্যা উপস্থাপন করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বক্তারা দাবি করেন, সংগঠনটির বিভিন্ন বক্তব্য ও মতাদর্শ কুরআন-হাদিসের প্রচলিত ও স্বীকৃত ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক।
সেমিনারে বক্তারা আরও বলেন, ইসলাম সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তিকর মতাদর্শের বিস্তার রোধে আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের সচেতন থাকতে হবে। ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার জন্য তারা সবাইকে আহ্বান জানান।
কচুয়ায় হেযবুত তওহীদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্দেশে বক্তারা বলেন, তারা যেন সংগঠনটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ইসলামের মূলধারার শিক্ষা ও রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পথে ফিরে আসেন। একই সঙ্গে কচুয়ায় সংগঠনটির মাধ্যমে কোনো ধরনের ধর্মীয় বিভ্রান্তি বা সামাজিক অস্থিরতা সৃষ্টি না করার জন্য সতর্ক করেন তারা।
বক্তারা বলেন, দেশের অন্যান্য এলাকার মতো কচুয়াতেও অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ সংগঠনটির সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সেমিনারে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আলেম-ওলামা এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এবং এ কুফরী সংগঠন নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান। জানাই এসময় কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান , বাজার পরিচালনা সমিতির সভাপতি হাজী তরিকুল ইসলাম, ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন, বাজার ব্যবসায়ী ফখরুল ইসলাম, কাজী সেলিমসহ বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন মুফতি রেজাউল করিম আবরার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার