চাঁদপুর জেলায় সবার শীর্ষে ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ॥ জাতীয়করণের দাবী
বিশেষ প্রতিনিধি ॥
এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুর জেলায় সবার শীর্ষে ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ।কচুয়ার হাসিমপুরে অবস্থিত ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ ১৩ তম বছরে এসে এইচএসসি’র ফলাফলে চাঁদপুর জেলায় সবার শীর্ষে। জানাগেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ জন জিপিএ -৫সহ কৃতকার্য হয় ১৫৬ জন,পাশের হার ৯১.২৩%। তন্মধ্যে এ ৪২,এ-৬৬,বি ৪৪ ও সি গ্রেডে, ৩ জন উত্তীর্ণ হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান ১৩তম বছরে এসেও আমরা বরাবরের মত চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ হয়েছি। আমাদের প্রতিষ্ঠানে ৩শত ছাত্রী রয়েছে । ছাত্রীদের আবাসিক হোস্টল ,দক্ষ শিক্ষক আমাদের রয়েছে । প্রতিষ্ঠানের কৃতিত্ব সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সহ সকলের।ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বছরের প্রথম থেকেই আমরা সম্মিলিতভাবে পাঠ পরিকল্পনা তৈরি করে কাজ করছি।
অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকগন নারী শিক্ষার প্রসার ঘটাতে কলেজটিকে জাতীয়করণের জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।
Leave a Reply