1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএন’র মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান
শিরোনাম

কচুয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএন’র মতবিনিময় সভা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
ছবি: নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ

কচুয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএন’র মতবিনিময় সভা
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় নবাগত ইউএন অমিত রায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিনিময় করেছেন। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়ায় প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে মতবিনিমা সভায় তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশন প্রশাসনের কাজকে গতিশীল করে তুলে। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায় বাস্তবায়ন করতে প্রশাসন কাজ করে। আমাদের কাজের কোন অসামঞ্জসতা হলে তা অবশ্যই প্রশাসনের নজরে আনবেন। আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আরো গতিশীল হবে।
সহকারি কমিশনার ভূমি মো: আবু নাছির বলেন সাংবাদিকদের ঐক্য আপনাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরবেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মো: আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, আবুল হোসেন, আলমগীর তালুকদার, কচুয়া কন্ঠের সম্পাদক হাবিব উল্লাহ হাবিব,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্লাহ, সহ-সভাপতি জহির প্রধান, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সুজন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক প্রধান, সদস্য মাসুদ রানা, শাহদাত হোসেন মুন্সি,শাহ এমরান খান প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন বিপ্লব,নাছির উদ্দিন, ওমর ফারুক সায়েম,মো: রাছেল,বিল্লাল মাসুম,রাজিব সরকার, ইমতিয়াজ রাব্বি,মেহেদী হাসান, সঞ্জীব ভৌমিক অপু,আবু সাইদ, শান্ত ধর , ফখরুল ইসলাম, আমির হোসেন সহ বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবাগত ইউএন অমিত রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

ছবি: নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ছবি : কচুয়ায় নবাগত ইউএনও অমিত রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার