1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল ১৩ ও ১৪ ফেব্রুয়ারি

  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৫৮৫ বার পড়া হয়েছে

অলীয়ে কামেল হযরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (রঃ) প্রতিষ্ঠিত শাজুলিয়া দরবার শরীফের আগামি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি  দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া গ্রামে অবস্থিত দরবার শরীফে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কচুয়ার বিভিন্ন স্থানে ভক্ত মুরিদিনরা তোরণ নির্মাণ করেছেন। ইতিমধ্যে প্যান্ডেল তৈরি, সাউন্ড সিস্টেমসহ মাহফিলের সকল প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।
দু’ দিনের মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের আন্তর্জাতিক মানের প্রখ্যাত আলেমগণ, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম শাজুলিয়া তরিকত, বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুরিদিন ও ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে।
মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর শাহ সুফী আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (মা.জি.আঃ)। নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।
প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল উপলক্ষে খতমে কুরআন, অজিফায়ে হিজবুল বাহার ও অজিফায়ে দালায়িলুল খায়রাত পাঠ, শাজুলিয়া যুব কাফেলা ও শিল্পীগোষ্ঠী কর্তৃক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, তা’লিমে জিকর, হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও উপহার প্রদান, মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলির (রহঃ) জীবন ও কর্ম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে।তাছাড়া বার্ষিক মাহফিল উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রæপ ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ১৩ তারিখ বৃহস্পতিবার বাদ ফজর পবিত্র কুরআন তেলাওয়াত ও তালেমে জিকিরের মধ্য দিয়ে বার্ষিক মাহফিল শুরু হয়ে ১৫ তারিখ শনিবার বাদ ফজর পীর সাহেব হুজুরের আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
আখেরি মুনাজাতে পীর সাহেব হুজুর বাংলাদেশ ও বিশ্বের শান্তির জন্য এবং বিশ্ব মানবতার ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য বিশেষ দোয়া করবেন।
মাহফিলে শাজুলিয়া তরীকা ও দরবার শরীফের সকল মুরিদিন, মুহিব্বিনসহ সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহা সাফল্য হাসিল করার জন্য দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে আহŸান করা হয়েছে

shazuli

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার