1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম

এবার ঈদুল ফিতরে ন্যূনতম ফিতরা ৬০ টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ১২০৪ বার পড়া হয়েছে
fitarএবার ঈদুল ফিতরে ন্যূনতম ফিতরা ৬০ টাকা ও সর্বোচ্চ ১৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বধুবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এর হার নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দ্বীনি ও দাওয়া বিভাগের পরিচালক এ এম সিরাজুল ইসলাম।

বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এ সভায় উপস্থিত ছিলেনন।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে গম/আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম অথবা এর বর্তমান বাজার মূল্য ৬০ টাকা আদায় করতে হবে।

খেজুর দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজার মূল্য ১ হাজার ২০০ টাকা। পনির দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম কিংবা এর বাজার মূল্য ১ হাজার ৬০০ টাকা এবং যব দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম অথবা বাজার মূল্য ২০০ টাকা ফিতরা আদায় করতে হবে।

উল্লেখ্য, গত বছর ১৪৩৫ হিজরি সনের ফিতরা ছিল মাথাপিছু সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার টাকা। এর আগের বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৫৫ টাকা, তার আগের বছর ৫৩ টাকা।

ইসলাম ধর্ম অনুযায়ী, প্রত্যেক মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে বাবাকে এ ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদ-উল ফিতরের নামাজের আগেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার