আলিমে কচুয়া উপজেলায় সবার শীর্ষে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা
কচুয়া বার্তা রিপোর্ট ॥
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফলে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কচুয়া উপজেলায় সবার শীর্ষে। চলতি বছর ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২জন জিপিএ -৫সহ কৃতকার্য হয় ৪৭ জন। পাশের হার ৯৫.৯২%। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে ।
সরকারি অধ্যাপক নূর আহমাদ আজাদ জানান আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু গুণী শিক্ষক রয়েছে, সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আমাদের এ সাফল্য। প্রতিবছরই আমাদের শিক্ষার্র্থীগন ভলো ফলাফল করে আসছে ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিন সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply