কচুয়ার কড়ইয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ১ জনই ভরসা ,৭ মাস ওষুধ সরবরাহ বন্ধ।
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের কচুয়ায় মাত্র ১ জন দিয়ে চলছে কড়ইয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। সোমবার সরেজমিনে গেলে দেখা যায় কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মাত্র ১ জন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নাছিম আহমেদ কর্মরত আছেন। তিনি জানান এই স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিষ্ট, আয়া ও এমএলএসএস পদ শুন্য। আমি ছাড়া সব পদ শুন্য। আমি একাই স্বাস্থ্য কেন্দ্রটিতে সেবা দিয়ে আসছি।
১৯.৪.২০২৬ ইং এর পর থেকে এ স্বাস্থ্যকেন্দ্রে কোন ঔষধ সরবরাহ নেই।
স্থানীয়রা জানান, কড়ইয়া ইউনিয়নের একমাত্র নলুয়ায় স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর পরিমান সাধারণ জনগণ সেবা নিতে আসে কিন্তু সবার ভরসা এক ডাক্তার নাসিম আহমেদ। তিনি ছাড়া আর কোন স্টাফ নেই।
তাই জনগন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত।
ওই এলাকার বাসিন্দা আব্দুল হালিম বলেন জরুরী প্রয়োজনে হাসপাতালে আসলে একজন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়। কিন্তু কোন ঔষধ প্রদান করে না। হাসপাতালের অন্যান্য বিভাগেও কোন লোকজন নাই। তাই আমরা জরুরী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সমগ্র উপজেলা খবর নিয়ে জানা গেছে কচুয়া উপজেলার ৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও গত এপ্রিল মাসের পর কোন ওষুধ সরবরাহ করা হয়নি। স্থানীয়রা জরুরী ভিত্তিতে লোক নিয়োগ ও ওষুধ সরবরাহের দাবী জানান।
চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানানো হয় জনবল সংকটের কারণে বিভিন্ন পদ শূন্য রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিসেম্বর ২০২৪ এ পাঁচ বছর মেয়াদী সেক্টর প্রোগ্রাম এর অনুমোদন করা হয়নি। এ কারনে বর্তমানে কোন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সরবরাহ নেই। আশা করা যায় সামনে ডিসেম্বর মাসের মধ্যে ওষুধ সরবরাহ করা হবে।

ছবি : কচুয়ার নলুয়া স্বাস্থ্য কেন্দ্রে।
Leave a Reply